সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে : রাশেদ      নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল      ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাক, রাজনীতি চলবে নিজের পথে : দীনেশ ত্রিবেদী      রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন      গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      
দেশজুড়ে
বান্দরবান জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম নবাগত চেয়ারম্যান মাম্যাচিং ও নতুন সদস্যদের যোগদানপত্র গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণকারী সদস্যরা হলেন—চনুমং, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউপ্রু খিয়াং, উম্যাসিং মার্মা ও কাজী নিরুতাজ বেগম।

এ সময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা.আবুল মনসুর, জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত চেয়ারম্যান মাম্যাচিং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পার্বত্য এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম প্রকাশ করা হয়।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close