রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      
দেশজুড়ে
হরিরামপুরে যুবদল নেতার চাঁদাবাজির প্রতিবাদে ঝাড়ু মিছিল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম আপডেট: ২৪.০৮.২০২৬ ৩:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা চত্বর থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে তারা মানববন্ধনে মিলিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে হরিরামপুর থানার দিকে যাওয়ার সময় মোল্লা শাহিনের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ করে এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। এ সময় বিক্ষোভকারীরা ধাওয়া দিলে তারা ঘটনাস্থল থেকে সরে যান।

পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে মানববন্ধন করেন। সেখানে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে মোল্লা শাহিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  যুবদল নেতা   চাঁদাবাজি   ঝাড়ু মিছিল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close