রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
দেশজুড়ে
ভারতে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ সাতক্ষীরার মামুন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:৪৪ পিএম আপডেট: ২৪.০৮.২০২৬ ৪:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভারতের উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন।
‎তিনি সাতক্ষীরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার ডক্টর আব্দুর রহিমের পুত্র।
‎আল মামুনের বড় ভাই আব্দুল্লাহ আল বাকি বলেন, “এখনো কোনো দিক থেকে কোনো আপডেট পাচ্ছি না। ইন্ডিয়ান কোস্টগার্ডের পেজে কখন আপডেট হয়, তারা কোনো ব্রিফিং করে কি না সেটার জন্য অপেক্ষা করছি।”

গত বুধবার (১৯ আগস্ট) পরিবারের সাথে সর্বশেষ মামুনের কথা হয়েছিল বলে তিনি জানান। 

‎তিনি আরও জানান, শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে জাহাজডুবির খবর পান তারা। তবে এখন পর্যন্ত মামুনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে চরম উদ্বিগ্নতা বিরাজ করছে।
‎নিখোঁজ আব্দুল্লাহ আল মামুন এর বন্ধু শাহাদাত আল কাবিজু বলেন, “সে আমার খুব কাছের বন্ধু আমরা একসাথে বড় হয়েছি। নিখোঁজের আপডেট আমরা পাইনি। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছি।”


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  ভারতে জাহাজ ডুবি   নিখোঁজ   সাতক্ষীরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close