রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
দেশজুড়ে
আক্কেলপুরে বিএনপি নেতা বহিষ্কার, মাইকিং করে জানানো হলো এলাকায়
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:০০ পিএম আপডেট: ২৪.০৮.২০২৬ ৫:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিএনপির এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত মাইকিং করে এলাকায় প্রচার করেছে উপজেলা বিএনপি। কোনো রাজনৈতিক নেতার বহিষ্কারাদেশ এভাবে মাইকিং করে সাধারণ মানুষকে জানানোর ঘটনা স্থানীয়ভাবে ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।

বহিষ্কৃত নেতা হলেন মো. মিজানুর রহমান বাবু। তিনি রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের পর রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখল করে বসবাস এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বাবুর বক্তব্য পাওয়া যায়নি।

রোববার (২৩ আগস্ট) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের যৌথ স্বাক্ষরে দেওয়া এক আদেশে মিজানুর রহমান বাবুকে বিএনপির সব সদস্যপদসহ রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়।

দলীয় আদেশে বলা হয়, মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ২১ আগস্ট তাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের পরও বাড়ি না ছাড়ায় এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি রক্ষার্থে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশে আরও বলা হয়, মিজানুর রহমান বাবুর সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মীকে সাংগঠনিক বা ব্যক্তিগত সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, বহিষ্কারের সিদ্ধান্তটি নেতা-কর্মী ও সাধারণ মানুষকে জানানোর জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। মাইকিংয়ে বহিষ্কারের কারণ ও দলীয় সিদ্ধান্তের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানানো হয়েছে।

সাধারণত কোনো রাজনৈতিক নেতার বহিষ্কারের সিদ্ধান্ত লিখিত বিজ্ঞপ্তি, সংবাদ বিজ্ঞপ্তি কিংবা দলীয় সাংগঠনিক চিঠির মাধ্যমে জানানো হয়। তবে এ ক্ষেত্রে মাইকিং করে প্রচারের বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

এ বিষয়ে জানতে মিজানুর রহমান বাবুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, “মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারের বিষয়টি নেতা-কর্মী ও সাধারণ মানুষকে জানানোর জন্য মাইকিং করা হয়েছে।”


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close