সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে : রাশেদ      নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল      ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাক, রাজনীতি চলবে নিজের পথে : দীনেশ ত্রিবেদী      রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন      গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      
দেশজুড়ে
লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় সেই ক্লিনিক পরিচালক গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৩০ পিএম
গ্রেপ্তার ইউসুফ আলী। ছবি: প্রতিনিধি

গ্রেপ্তার ইউসুফ আলী। ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শুক্রবার (২১ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন নির্যাতিত ওই স্কুলছাত্রীর মা।

গ্রেপ্তার ইউসুফ আলী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুর নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ ক্লিনিকে প্রতিবেশী এক পোশাকশ্রমিক ও তার পরিবারের চিকিৎসার সুবাদে ওই পরিবারের সঙ্গে ইউসুফ আলীর সখ্য গড়ে ওঠে। সেখান থেকেই ওই পরিবারের নারীদের প্রতি ইউসুফ আলীর লোলুপ দৃষ্টি পড়ে বলে অভিযোগ।

ওই বাড়ির মালিক পোশাকশ্রমিক হওয়ায় কাজের সুবাদে ঢাকায় অবস্থান করেন। ফলে সন্তানদের নিয়ে ওই বাড়িতে বসবাস করেন স্কুলছাত্রীর মা।

গত বৃহস্পতিবার ওই বাড়ির এক শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার মা ও খালা লালমনিরহাট সদর হাসপাতালে যান। ফলে বাড়িতে একা ছিল অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রী। বাড়ির লোকজনের অনুপস্থিতির বিষয়টি জানতেন ইউসুফ আলী।

বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে তার মায়ের মোবাইল নম্বর নেওয়ার কথা বলে ইউসুফ আলী বাড়িতে প্রবেশ করেন। এরপর বাড়ির গেট ও একটি কক্ষের দরজা বন্ধ করে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরে স্কুলছাত্রী চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেলে রেখে চলে যান ইউসুফ আলী।

অসুস্থতা বেড়ে গেলে স্কুলছাত্রী মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানায়। পরে তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শুক্রবার সকালে অভিযুক্ত ইউসুফ আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন স্কুলছাত্রীর মা।

অভিযুক্ত ইউসুফ আলী প্রকাশ্যে চলাফেরা করলেও তাকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ হন নির্যাতিত স্কুলছাত্রীর সহপাঠী ও এলাকাবাসী। রোববার ইউসুফ আলীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন।

শিক্ষার্থীদের এ কর্মসূচির পর নড়েচড়ে বসে পুলিশ। সোমবার সকালে উপজেলার লতাবর গ্রাম থেকে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্কুলছাত্রী ধর্ষণ   ক্লিনিক পরিচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close