শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
সিংগাইরে ঘুষ গ্রহণের অভিযোগে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামরুল হাসানকে ঘুষ গ্রহণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া এ আদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মোছা. ফজিলন নেছা জমির নামজারি (নাম খারিজ) করতে ভূমি অফিসে আবেদন করেন। ওই নামজারি সম্পন্ন করতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা তার কাছ থেকে ৩১ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন।

সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া ভূমি অফিস পরিদর্শনে গেলে ভুক্তভোগী নারী সরাসরি তার কাছে অভিযোগ উপস্থাপন করেন। এ সময় বিভাগীয় কমিশনার বিষয়টি তাৎক্ষণিকভাবে তদন্ত ও যাচাই-বাছাই করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত নায়েব মো. কামরুল হাসানকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

মো. মনিরুজ্জামান মিয়া বলেন, ‘ঘুষ গ্রহণের বিষয়টি  প্রাথমিক সত্যতা পাওয়াই ভূমি উপসহকারীকে সাময়িক ব্যবস্থা সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঘুষ গ্রহণ   অভিযোগ   ভূমি কর্মকর্তা   বরখাস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close