সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
দেশজুড়ে
সিরাজগঞ্জে পাঁচ কোটি টাকার হেরোইনসহ আটক দুই
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা।

সোমবার (২৪ আগস্ট) বিকালে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এ সব তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

এ সময় ট্রাক চালক মো. আবু বক্কর (৪৪) ও তার সহযোগী মো. মোহান আলীকে (৩১) আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা জানান তিনি।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক হওয়া আবু বক্করের বিরুদ্ধে আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   হেরোইন   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close