রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      
দেশজুড়ে
টেকনাফে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:২৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দুইটি বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও পাঁচ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ও রাতে দৃইটি পৃথক অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মায়ানমার হতে ক্রিস্টাল মেথের (আইস) বড় চালান শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর গোলারচর হয়ে বাংলাদেশে ঢুকবে—এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো পুঁটলি ফেলে পালিয়ে যায়। পরবর্তী তল্লাশি করে পলিথিনের ভিতর চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। 

তিনি বলেন, ‘পাচারের সঙ্গে সম্পৃক্ত মাদক ব্যবসায়ী ও অন্য সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’
 
অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় রোববার সন্ধ্যা ৬টায় আরেক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক ১টি অটোরিকশায় তল্লাশি করে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
 
সাব্বির আলম সুজন বলেন, ‘জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফে মাদক   আইস জব্দ   ইয়াবা জব্দ   কোস্ট গার্ড অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close