সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: মন্ত্রিসভায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন      শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে : রাশেদ      নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল      
দেশজুড়ে
রায়পুরে ওয়াকিটকিসহ ভুয়া ২ সেনাসদস্য আটক
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের থেকে সেনাবাহিনীর একটি পরিচয়পত্র, দুইটি ওয়াকিটকি ও নগদ ৩৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বাসাবাড়ি এলাকার হায়দরগঞ্জ সড়কের বাবুরহাট সড়কের বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুই ব্যক্তি হলো সবুজ মিয়া ও সাকিল হাওলাদার। তারা নিজেদেরকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মোটরসাইকেল থামিয়ে বৈধ কাগজপত্র পরীক্ষা করছিলেন। এ সময় স্থানীয় এক সংবাদকর্মীর বিষয়টি সন্দেহ হলে তিনি তাদের পরিচয় ও কার্যক্রম সম্পর্কে জানতে চান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাদের আটক করেন। পরে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছে সেনাবাহিনীর একটি পরিচয়পত্র ও দুটি ওয়াকিটকি ছিল। তারা মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করছিলেন এবং যেসব মোটরসাইকেলের কাগজপত্র বৈধ পাওয়া যাচ্ছিল না, তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।

থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৩৩ হাজার ৫০০ টাকা ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত পরিচয়পত্রটি প্রকৃত কি না, সেটিও যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আটক দুই ব্যক্তি প্রকৃতপক্ষে সেনাবাহিনীর সদস্য কি না এবং সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে তারা কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  রায়পুর   ভুয়া   সেনাসদস্য   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close