সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে : রাশেদ      নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল      ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাক, রাজনীতি চলবে নিজের পথে : দীনেশ ত্রিবেদী      রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন      
রাজনীতি
ধর্ম প্রতিমন্ত্রীর নিয়োগে আপত্তি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে হেফাজত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ধর্ম মন্ত্রণালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নিয়োগ নিয়ে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ বিষয়ে সংগঠনের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায়।

রোববার (২৩ আগস্ট) হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এবং নায়েবে আমীর মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)-এর উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত নেতারা প্রশ্ন তোলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী দায়িত্বে থাকা সত্ত্বেও নতুন করে প্রতিমন্ত্রী নিয়োগের প্রয়োজন কেন হলো। একই সঙ্গে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিমন্ত্রীর রাজনৈতিক ও ধর্মীয় ভাবাদর্শ এবং বিভিন্ন বক্তব্য নিয়েও সভায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়।

হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সমীচীন হয়নি। সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বৈঠকে সিদ্ধান্ত হয়, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং নায়েবে আমীর মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)-এর নেতৃত্বে নয় সদস্যের একটি আলেম প্রতিনিধি দল দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।

প্রতিনিধি দলটি ধর্ম প্রতিমন্ত্রীর নিয়োগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবে বলে বৈঠক সূত্রে জানানো হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে হেফাজতে ইসলাম বা কোনো মাদ্রাসার কোনো প্রতিনিধি যেন সদ্য নিয়োগপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকে অংশ না নেন, সে বিষয়েও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জরুরি এ বৈঠকে মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াকুব উসমানি, মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ ও মাওলানা নুরুল হকসহ হেফাজতে ইসলামের অন্যান্য শীর্ষস্থানীয় আলেম উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ধর্ম প্রতিমন্ত্রীর নিয়োগ   আপত্তি   হেফাজত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close