রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম আপডেট: ২৪.০৮.২০২৬ ৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১১টায় বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, শিক্ষার মনোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সমাবেশে বিদ্যালয়ের এসএমসির সভাপতি মেরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান। সিনিয়র শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আলহাজ্ব এটিএম নুরুল আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রুহুল আমিন, অভিভাবক দেলাওয়ার হোসেন, মিজানুর রহমান, উত্তম কুমার প্রমুখ।
 
অভিভাবক সমাবেশে পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, এসএমসির সদস্য মামুন উর রশিদ সোহেল, অ্যাকাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা শিক্ষার মান উন্নয়নে দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ অবদান রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডোমার   অভিভাবক সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close