রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      
দেশজুড়ে
শিক্ষার্থীদের সচেতন করতে ক্লাস নিলেন লোহাগাড়া থানার ওসি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের সামাজিক অপরাধ সম্পর্কে সচেতন করতে এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সরাসরি শ্রেণিকক্ষে গিয়ে পাঠ দিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।
 
সোমবার (২৪ আগস্ট) লোহাগাড়া উপজেলার শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ে এ ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত ক্লাস চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষে উপস্থিত হন ওসি মোহাম্মদ আব্দুল্লাহ। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তাকে সরাসরি ক্লাসরুমে পেয়ে শিক্ষার্থীদের মাঝে প্রথমে কৌতূহল তৈরি হলেও দ্রুতই তা রূপ নেয় প্রাণবন্ত ও উন্মুক্ত মতবিনিময়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ ক্লাসে তিনি মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদকাসক্তি এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।

​আলোচনায় মোহাম্মদ আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কোনো শিক্ষার্থী অপরাধের শিকার হলে বা আশপাশে অপরাধ ঘটতে দেখলে ভয় পেয়ে চুপ থাকা যাবে না। দ্রুত পরিবার, শিক্ষক বা পুলিশকে জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘অসচেতনতা ও কৌতূহলবশত যেন কেউ অপরাধে না জড়ায়, সেজন্য ভালো বন্ধু নির্বাচন, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত থাকা জরুরি।’

একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আইনি সহায়তা পাওয়ার সহজ উপায়গুলোও বুঝিয়ে দেন।

​ক্লাস শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মাদক ও কিশোর অপরাধবিরোধী সচেতনতামূলক র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ওসির বিভিন্ন সচেতনতামূলক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​বিদ্যালয়ের শিক্ষকরা এ উদ্যোগের প্রশংসা করে জানান, শ্রেণিকক্ষে পুলিশের সরাসরি উপস্থিতি আইন সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দেবে এবং পুলিশের প্রতি শিক্ষার্থীদের আস্থা বাড়াবে। 

সংশ্লিষ্ট মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করলে কিশোর অপরাধরোধে পরিবার, শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যকার সমন্বয় আরও জোরদার হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   থানা   ওসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close