সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে : রাশেদ      নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল      ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাক, রাজনীতি চলবে নিজের পথে : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
বীরগঞ্জে এলজিইডির ৩১ নারী কর্মীকে চেক হস্তান্তর
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এলজিইডির ৩১ নারী কর্মীর মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে।
 
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মঞ্জুরুল ইসলাম।

উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবিরের পরিচালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির অধীনে এলসিএস (লেবার কন্ট্রাকটিং সোসাইটি) মহিলা কর্মীদের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের পারিশ্রমিক কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা, বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (ওসি চার্জ) মো. জাহাঙ্গীর বাদশা রনি, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম প্রমুখ।

উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান, রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ৩১ জন মহিলা কর্মীকে তাদের সঞ্চয়ের চেক গ্রহণ করেন। প্রতি ৩ বছরে তাদের সঞ্চয়ের ১ লাখ ১১ হাজার টাকা করে পাবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বীরগঞ্জ   এলজিইডি   নারী কর্মী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close