সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
আন্তর্জাতিক
মেট্রো রেলস্টেশনে চাকরি পেল বিড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো রেলওয়ে স্টেশনের একটি আদা রঙের বিড়ালকে ঘিরে সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় শুরু হয়েছে মজার কাণ্ড। দীর্ঘদিন ধরে স্টেশনে ঘোরাফেরা করা বিড়ালটিকে চাকরি দেওয়ার দাবি তুলেছিলেন এক যাত্রী।

সেই রসিকতায় সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষও বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’ পদ দিয়েছে।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই কমলা-লাল রঙের বিড়ালটি দীর্ঘদিন ধরে যাত্রীদের পরিচিত মুখ।

সম্প্রতি এক যাত্রী বিড়ালটির ছবি সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় প্রকাশ করে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করে মজার ছলে তাকে একটি সরকারি পদ দেওয়ার অনুরোধ জানান।
 
সন্দেশ সামন্ত নামের ওই যাত্রী লিখেছিলেন, ‘প্রিয় মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড, গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণটিকে একটি সরকারি পদ দিন। আপাতত এটি বিনা বেতনে কাজ করছে।’

যাত্রীর এই পোস্টে সাড়া দিয়ে বিষয়টিকে হাস্যরসের সঙ্গে গ্রহণ করে এমএমএমওসিএল।

তারা বিড়ালটিকে ‘চিফ ফেলাইন অফিসার’ বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’ হিসেবে পরিচয় করিয়ে দেয়।

মেট্রো কর্তৃপক্ষ জানায়, বিড়ালটির দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং এমন জায়গায় বসে থাকা, যেখানে সবাই তাকে দেখতে পারেন। 

কর্তৃপক্ষের ভাষায়, এখন পর্যন্ত তার কর্মদক্ষতা ‘একেবারেই নিখুঁত’।

মেট্রো কর্তৃপক্ষের এই পোস্ট  সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া ব্যবহারকারীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। একজন মন্তব্য করেন, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালি স্টেশনে তিনি এই বিড়ালটিকেই খোঁজেন। আরেকজন মজা করে বিড়ালটিকে ‘প্রধান ইঁদুর শিকারি’ পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন।
 
এভাবেই যাত্রীদের মজার দাবি আর মেট্রো কর্তৃপক্ষের রসিকতায় গুণ্ডাওয়ালি স্টেশনের বিড়ালটি এখন সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় বেশ আলোচিত।

সূত্র : এনডিটিভি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মুম্বাই মেট্রো   চিফ ফেলাইন অফিসার   মেট্রো স্টেশনের বিড়াল   ভাইরাল বিড়াল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close