রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
প্রিয় ক্যাম্পাস
চবিকে ১০টি নতুন বাস দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন
চবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন সংকট নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশন।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে নতুন বাস প্রদানের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান ব্যবসায়ী আলহাজ্ব মো. জসিম উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান,  উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোখতার আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন ও মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল।

এর আগে দুপুর ১২টায় জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আগত অতিথিবৃন্দ উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। ফাউন্ডেশনের সঙ্গে চবি প্রশাসনের পূর্বের আলোচনার প্রেক্ষিতে ৬টি নতুন বাস দেওয়ার কথা থাকলেও আজ বৈঠকে আরও চারটি নতুন বাসসহ মোট ১০টি নতুন বাস দেওয়ার ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

মো. জসিম উদ্দিন বলেন, ‘চবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ১০টি বাস যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।’

প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এ জনকল্যাণমুখী ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ ধরনের সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চবি   নতুন বাস   জসিম উদ্দিন ফাউন্ডেশন   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close