মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম: আট মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার ৬২ হাজার শ্রমিক      রাজনৈতিক বিরোধীদের বিচারের পূর্বে অনির্দিষ্টকাল আটকের অবসান চায় এইচআরডব্লিউ      সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী      মন্ত্রিসভায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন      শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      
খোলাকাগজ স্পেশাল
ভুল তথ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত
শিপার মাহমুদ
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:০৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের একটি বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। হামিদুর রহমান আযাদ ১১-দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে ‘৫১২ জন গুমের শিকার হয়েছেন’ বলে দাবি করেন, যা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল সমালোচনা। 

জামায়াতের এ নেতা ভুল তথ্য ছড়িয়ে দেশের রাজনীতিতে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ ওঠে। তবে বক্তব্যটি নিয়ে বিতর্ক ওঠার পরদিনই নিজের অবস্থান সংশোধন করেন জামায়াতের এ নেতা। 

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘১১-দলীয় ঐক্যের বৈঠক শেষে গতকাল (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে আমার বক্তব্য দেওয়াকালীন গত ৬ মাসে বর্তমান সরকারের সময়ে হামলা-মামলা, জুলুম-নির্যাতন ও গুম-খুনসংক্রান্ত পরিসংখ্যান বলতে গিয়ে একটি তথ্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে (সংখ্যা ও শব্দগত খুনের স্থলে গুম) উপস্থাপিত হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে বিষয়টি যাচাই করে অসঙ্গতিটি আমার নজরে এসেছে, যা ছিল পুরোপুরি অনিচ্ছাকৃত। সংশ্লিষ্ট সবাইকে ওই তথ্যটি আমলে না নেওয়া ও এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’

এর আগেও দলটির কয়েকজন নেতার বিতর্কিত বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা তৈরি হয়। দলটির প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরী ‘প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে এবং গ্রেপ্তার করবে’ মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিএনপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন মহল তার বক্তব্যের প্রতিবাদ জানায়। পরে জামায়াত এটিকে তার ব্যক্তিগত বক্তব্য উল্লেখ করে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করে। 

এরপর শাহজাহানের ‘গার্ডিয়ান অব চিটাগাং’ দাবি এবং মিরসরাইয়ের ওসিকে শিবির-জামায়াতের লোক দিয়ে সহায়তা ও গোয়েন্দা টিম গঠনের প্রস্তাব দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে নতুন করে বিতর্ক তৈরি হয়। মহানবীকে  (সা.) ‘সাংবাদিক’ বলা নিয়ে জামায়াতের আরেক নেতা আমির হামজার বিতর্কিত বক্তব্য এবং শিশির মনিরের ‘রোজা ও পূজা মুদ্রার এপিঠ-ওপিঠ’ মন্তব্যও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এদিকে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের বক্তব্যের পরদিনই গত ছয় মাসে দেশে গুমের একটি অভিযোগ পাওয়ার কথা জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তিনদিক থেকে তদন্ত করা হচ্ছে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘নির্বাচনপরবর্তী বাংলাদেশ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, গত ছয় মাসে একটি গুমের অভিযোগ সরকারের কাছে এসেছে। বিষয়টির প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। গুমের মতো ঘটনায় সরকার কোনো ধরনের ছাড় দেবে না। তিনি বলেন, গুমের ঘটনায় সরকারের অবস্থান কঠোর এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

অপরদিকে জামায়াত নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জামায়াতের নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য প্রচার করছেন। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ৬ মাসে ৫১২ জন গুম হয়েছে বলে দাবি করেছেন। এ দাবির সময় নাহিদ ইসলামসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে দাঁড়িয়ে ছিলেন। এ জঘন্য মিথ্যাচারের বিষয়ে কেউ কোনো টুঁ-শব্দ করেনি! জামায়াতের নেতারা ঠিক এভাবেই আত্মবিশ্বাসের সহিত মিথ্যা তথ্য প্রচার করেন। কিন্তু  জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলে, সেটিও না হয় সহ্য করা যায়! কিন্তু কীভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে? 

তিনি আরও লেখেন, নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক এইরকম মিথ্যাচার শিখেছে। আজকে নাকি তারা সরকারের ১৮০ দিনের ব্যর্থতা সাংবাদিক সম্মেলন করে তুলে ধরবে! এনসিপি নেতাদের বক্তব্যও ঠিক হামিদুর রহমান আজাদের মতোই অপতথ্যে ভরপুর থাকে। এ জন্যই মানুষজন বলা শুরু করেছে, আত্মবিশ্বাসের সহিত গুজব, মিথ্যা ও প্রপাগান্ডা প্রচারে জামায়াত-এনসিপি ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, এজন্যই বলি, সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন দরকার। ঠিক বিরোধী দল ৬ মাসে কি কি গুজব, প্রপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে তারও মূল্যায়ন দরকার।

এদিকে বিভিন্ন ইস্যুতে সামাজিক মাধ্যমে একের পর এক ভুল তথ্য ছড়াচ্ছে। এ থেকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ কেউই রেহাই পাচ্ছে না। চলতি বছরের জুলাই মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ৫১৮টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে ৩৮৯টি প্রতিবেদনের মাধ্যমে এসব ভুল তথ্যের ফ্যাক্টচেক প্রকাশ করা হয়েছে। 

বিশ্লেষণ বলছে, জুলাই মাসে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি (২৮৮) ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের প্রায় ৫৬ শতাংশ। এ ছাড়া জাতীয় বিষয়ে ৪৫টি, আন্তর্জাতিক বিষয়ে ৫০টি, খেলাধুলা বিষয়ে ৭২টি, শিক্ষা বিষয়ে ২৩টি, ধর্মীয় বিষয়ে ১২টি, বিনোদন বিষয়ে ২টি, প্রতারণা বিষয়ে ১টি এবং অন্যান্য বিষয়ে ২৫টি ভুল তথ্য শনাক্ত হয়েছে গত মাসে।  এসব ঘটনায় তথ্যকেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি, ২৫৩টি। এ ছাড়া ভিডিওকেন্দ্রিক ভুল ছিল ১৮৯টি এবং ছবিকেন্দ্রিক ভুল ছিল ৭৬টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ৪২৪টি, বিকৃত ৩৮টি, বিভ্রান্তিকর হিসেবে ৫৬টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। 

এর মধ্যে বিএনপি সরকারকে জড়িয়ে গত মাসে ৫৪টি অপতথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার, যার প্রায় ৯৮ শতাংশ ক্ষেত্রেই সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। এসময় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে জড়িয়ে ১২টি অপতথ্যের প্রচার দেখেছে রিউমর স্ক্যানার, যার সবই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। জুলাই মাসে বিএনপি সরকারের মন্ত্রিপরিষদকে নিয়ে ৩৬টি অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এর মধ্যে সবচেয়ে বেশি (১৬টি, প্রায় ৯৪ শতাংশ নেতিবাচক উপস্থাপন) শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।   

রিউমর স্ক্যানার জুলাই মাসের ফ্যাক্টচেকগুলো বিশ্লেষণে দেখেছে, এসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তার অঙ্গসংগঠন এবং নেতাকর্মীদের জড়িয়ে ৮১টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে বিএনপিকে জড়িয়ে ৩২টি অপতথ্য প্রচার করা হয়েছে, যার প্রায় ৯৭ শতাংশ ক্ষেত্রেই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। এ ছাড়া ছাত্রদল ও যুবদলকে জড়িয়ে যথাক্রমে ১৫ ও ১টি অপতথ্য প্রচার করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, তার অঙ্গসংগঠন এবং নেতাকর্মীদের জড়িয়ে জুলাই মাসে ১১১টি অপতথ্যের প্রচার করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে জামায়াতকে জড়িয়ে ৩৬টি অপতথ্য প্রচার করা হয়েছে। এসবের প্রায় ৮১ শতাংশ ক্ষেত্রেই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। একইসময় দলটির আমির ডা. শফিকুর রহমানকে জড়িয়ে ১৪টি অপতথ্য (৮৬ শতাংশ নেতিবাচক) শনাক্ত হয়েছে। এ ছাড়া ছাত্রশিবিরকে জড়িয়ে এসময় ৭টি অপতথ্য প্রচার করা হয়েছে।

এ ছাড়া জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির নেতাকর্মীদের জড়িয়ে ৫৭টি অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এর মধ্যে দল হিসেবে এনসিপিকে জড়িয়ে ১০টি অপতথ্য (৯০ শতাংশই নেতিবাচক) প্রচার হতে দেখা যায়। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে ৪টি অপতথ্য (সবই নেতিবাচক) শনাক্ত হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ-ভ্রাতৃপ্রতীম সংগঠন এবং নেতাকর্মীদের নিয়ে জুলাই মাসে ৭৫টি অপতথ্যের প্রচার করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে জড়িয়ে ২৮টি অপতথ্য প্রচার করা হয়েছে, যার প্রায় ৭১ শতাংশ ক্ষেত্রেই দলটির পক্ষে ইতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। দলটির সভাপতি শেখ হাসিনাকে জড়িয়ে এসময় ২২টি অপতথ্য (প্রায় ৮৬ শতাংশই ইতিবাচক) প্রচারের প্রমাণ মিলেছে।  

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভুল তথ্য   বিভ্রান্তি   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close