সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
প্রিয় ক্যাম্পাস
চবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ফুরকান-রাফি
চবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৫৮ এএম আপডেট: ২৫.০৮.২০২৬ ৯:৫৯ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের (সিইউডিসি) ২০২৬–২৭ সেশনের প্রেসিডেন্সিয়াল ফোরাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. ফুরকান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু তালহা রাফি।

সোমবার (২৪ আগস্ট) ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী নবনির্বাচিত প্রেসিডেন্সিয়াল ফোরামের সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন জান্নাত জেনিফার ও সাজ্জাদ বিন আহসান।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. ফুরকান উদ্দিন বলেন, “সিইউডিসির প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় ক্লাবের সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের সহযোগিতায় ক্লাবের পথচলা সহজ হয়েছে। আশা করি, আগামী দিনের পথচলাতেও তাদের পাশে পাব।”

বিদায়ী বক্তব্যে সিইউডিসির সাবেক সভাপতি ও ক্লাবের আহ্বায়ক নোমান ইবনে মোসলেহ উদ্দীন বলেন, “২০২৫ সালের মার্চে প্রতিষ্ঠিত এই ক্লাবের পথচলায় আমি কিছু মানুষের নিঃস্বার্থ সহযোগিতা পেয়েছি। তারা মেধা ও মনন দিয়ে পরিপূর্ণভাবে সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “সিইউডিসির মাধ্যমে ক্যাম্পাসে শ্রেণি, বর্ণ, ধর্ম কিংবা আদর্শের ভিন্নতা ভুলে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয়ই প্রধান হয়ে উঠবে—এমন একটি পরিবেশ তৈরি করতে চাই।”

বিদায়ী বক্তব্যের শেষ পর্যায়ে নবনির্বাচিত নেতৃত্ব ও ক্লাবের সদস্যদের উদ্দেশে নোমান ইবনে মোসলেহ উদ্দীন বলেন, “আগামী দিনের ক্লাবের পথচলায় হয়তো সরাসরি তোমাদের সঙ্গে আগের মতো কথা বলা হবে না। আশা করি, তোমরাও সিইউডিসিকে নিজেদের মতো করে ধারণ করবে এবং ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

নতুন নেতৃত্বের মাধ্যমে সিইউডিসি বিতর্কচর্চার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, মুক্তচিন্তা ও পারস্পরিক সম্প্রীতি বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  চবি ডিবেটিং ক্লাব   নেতৃত্ব  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close