মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম: আট মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার ৬২ হাজার শ্রমিক      রাজনৈতিক বিরোধীদের বিচারের পূর্বে অনির্দিষ্টকাল আটকের অবসান চায় এইচআরডব্লিউ      সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী      মন্ত্রিসভায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন      শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি সংগ্রাম, সম্পাদক ডালিম
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:০৭ এএম আপডেট: ২৫.০৮.২০২৬ ১০:১৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি প্রেস ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ও দৈনিক খোলা কাগজ এবং বাহান্ন নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাঈম ইসলাম সংগ্রাম। সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ও ক্যাম্পাস রিপোর্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ডালিম চন্দ্র রায়।

সোমবার (২৪ আগস্ট) ‘বস্তুনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা, সংবাদ’ মূলমন্ত্র ধারণকারী হাবিপ্রবি প্রেস ক্লাবের আহ্বায়ক ডালিম চন্দ্র রায় ও সদস্য সচিব তানভির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কৃষি অনুষদের ২০তম ব্যাচের শিক্ষার্থী ও আজকের প্রভাতের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রাশেদুল ইসলাম রাসেল। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী মো. আল আমিন ইসলাম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও শেরপুর নিউজ টুয়েন্টি ফোর ডট নেটের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জীবন ঘোষ। দপ্তর সম্পাদক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও নিউজ এক্সপ্রেসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জান্নাতুন নাঈম।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন কৃষি অনুষদের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও সাপ্তাহিক আমন্ত্রণের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল শাহরিয়ার জিসান খান। অর্থ সম্পাদক হয়েছেন কৃষি অনুষদের ২৩তম ব্যাচের শিক্ষার্থী মো. তাহজিব হাসান।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য-১ পদে মার্কেটিং বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও ডেইলি এগ্রি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সংযুক্তা সুতপা ঋদ্ধি, কার্যনির্বাহী সদস্য-২ পদে মার্কেটিং বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভির আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য-৩ পদে মার্কেটিং বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ও রাইজিংবিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল সাকিব মনোনীত হয়েছেন।

হাবিপ্রবি প্রেস ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নাঈম ইসলাম সংগ্রাম দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে বলেন, “প্রতিটি দায়িত্বই একটি আলাদা প্রশান্তির সৃষ্টি করে। একই সঙ্গে সৃষ্টি হয় নৈতিক দায়বদ্ধতা। আমি প্রথমেই হাবিপ্রবি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। তারা আমার প্রতি আস্থা রেখে মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পাওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি প্রত্যক্ষ ও পরোক্ষ দায়িত্ববোধ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, “হাবিপ্রবি প্রেস ক্লাব জন্ম নেওয়া শিশুর মতো এক পা, দু পা করে এগিয়ে একদিন পরিপূর্ণ সংগঠনে রূপ লাভ করবে। সে যাত্রায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সব সংগঠনের সহযোগিতা প্রত্যাশা করছি।”

সংগ্রাম বলেন, “আমরা আমাদের খবরের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সব ইতিবাচক কাজ দেশবাসী ও বিশ্ববাসীর কাছে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে চাই। একই সঙ্গে সমস্যাগুলো তুলে ধরে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের ভোগান্তি লাঘবে অংশীদার হতে চাই। আমাদের ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। পাশাপাশি সৎ পরামর্শ প্রত্যাশা করছি।”

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ডালিম চন্দ্র রায় বলেন, “হাবিপ্রবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আমি অনেক আনন্দিত ও গর্বিত। প্রেস ক্লাবের এ নতুন দায়িত্ব আমার জন্য এক বিশাল অঙ্গীকার। ক্যাম্পাস সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি বলেন, “হাবিপ্রবির গৌরবময় অর্জনগুলো ইতিবাচকভাবে তুলে ধরার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার, যৌক্তিক দাবি এবং ক্যাম্পাসের যেকোনো অনিয়ম-অসঙ্গতি সততার সঙ্গে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।”

ডালিম চন্দ্র রায় আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করতে এবং ক্যাম্পাস সাংবাদিকতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি প্রেস ক্লাব   নতুন নেতৃত্ব  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close