রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
উল্লাপাড়ায় দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৪২৩ গ্রাম হেরোইনসহ ২ জন নারী মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের র‍্যাব-১২’-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার (২৪ আগস্ট) দুপুরে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামারচর রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২৩ গ্রাম হেরোইনসহ ২ জন নারী মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে মোছা. রোকেয়া বেগম(৫০), গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেন মেয়ে সালেহা খাতুন(৪৫)।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   নারী মাদক সরবরাহকারী   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close