রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ধামরাইয়ে পা হারানো সুমনের পাশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৪২ পিএম আপডেট: ২৫.০৮.২০২৬ ১২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়ে কর্মক্ষমতা হারানো সুমন মণ্ডলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। সুমনের জরাজীর্ণ বসতঘর সংস্কার করে দেওয়ায় নতুন করে স্বস্তি ফিরেছে তার পরিবারে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কায়েতপাড়া এলাকার বাসিন্দা সুমন মণ্ডল দীর্ঘদিন আগে সড়ক দুর্ঘটনায় দুই পা হারান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় দুর্ঘটনার পর কর্মক্ষমতা হারিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। অভাব-অনটনের পাশাপাশি জরাজীর্ণ ঘরটিও বৃষ্টির সময় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছিল।

সুমন ও তার পরিবারের এমন দুর্দশার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ান নাজমুল হাসান অভি। সুমনের পুরোনো ও ভাঙাচোরা ঘরটি সংস্কার করে নতুন করে বসবাসের উপযোগী করে দেওয়ার উদ্যোগ নেন তিনি। সংস্কার শেষে নিরাপদ ঘর পেয়ে স্বস্তি ফিরেছে সুমন ও তার পরিবারের সদস্যদের মধ্যে।

ঘর সংস্কারের পর আবেগাপ্লুত সুমন মণ্ডল বলেন, “দুর্ঘটনার পর আমার সব ধরনের আয় বন্ধ হয়ে যায়। পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। পুরোনো ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির সময়ও দুর্ভোগ পোহাতে হতো। আমার অসহায়ত্বের কথা জানতে পেরে নাজমুল হাসান অভি পাশে দাঁড়িয়েছেন। নতুন ঘর পেয়ে এখন পরিবার নিয়ে আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।”

নাজমুল হাসান অভি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সুমন মণ্ডলের দুর্দশার কথা জানতে পেরে আমার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়িয়েছি।”

তিনি আরও বলেন, “ধামরাই পৌরসভার বিভিন্ন সড়ক ও উন্নয়নমূলক কাজেও তিনি ইতোমধ্যে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও পৌরবাসীর উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে চান তিনি।”

পৌর মেয়র পদে নির্বাচনের বিষয়ে অভি বলেন, “জনগণ চাইলে পৌর মেয়র পদে নির্বাচনের বিষয়েও আমি তাদের পাশে থাকব।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ধামরাই   স্বেচ্ছাসেবক দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close