সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
সিরাজগঞ্জে এমপির ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:১৫ পিএম আপডেট: ২৫.০৮.২০২৬ ১:২৫ পিএম
প্রধান আসামি তমাল

প্রধান আসামি তমাল

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তমাল সরকার উপজেলার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হামলার ঘটনার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তমাল সরকারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণসংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়ির পেছনের অংশ ভাঙচুর করা হয়। তবে এমপি অক্ষত ছিলেন।

ঘটনার দিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

এর আগে এ মামলায় রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির এবং রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে ও হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে থাকা দুই আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর আসামিদের মধ্যে চারজন আগাম জামিনে রয়েছেন এবং বাকিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হামলার ঘটনা তদন্তে সোমবার দুপুরে জেলা বিএনপির পক্ষ থেকে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   এমপি   হামলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close