সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      আসিফ মাহমুদের নথি দুদকে, যাচাই হবে নিয়োগ-বদলি      আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      
দেশজুড়ে
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের রেকর্ড, সাত মাসে পৌনে দুই কোটি টাকা রাজস্ব আদায়
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:২৯ পিএম

সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশ রেকর্ড সাফল্য অর্জন করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় পৌনে দুই কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা এ যাবৎকালের সেরা অর্জন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

সড়ক-মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক আইন লঙ্ঘন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায়ের মাধ্যমে এই রাজস্ব আদায় হয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাখারুল ইসলাম সুমন জানান, ২০২৬ সালের গত সাত মাসে ট্রাফিক আইন লঙ্ঘন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রাস্তায় গাড়ি বের করার অপরাধে ৩ হাজার ২১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকা রাজস্ব আদায় হয়েছে।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জ জেলায় যানজট বা বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত মোটরসাইকেল টিম পাঠিয়ে সড়ক-মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়। তীব্র গরম সত্ত্বেও ট্রাফিক পুলিশের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে নিরলসভাবে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন, যেন মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, সড়কে তাৎক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রোল টিমগুলো নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে। কোথাও সমস্যা সৃষ্টি হলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই জেলা পুলিশের মূল লক্ষ্য।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ   রেকর্ড   রাজস্ব আদায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close