মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বামনায় বাজারের ব্যাগে মিলল সদ্যোজাত কন্যাশিশু
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:১২ পিএম আপডেট: ২৫.০৮.২০২৬ ২:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরগুনার বামনায় মহাসড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা এক সদ্যোজাত কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে সোনাখালি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় বাবুল মিয়া নামে এক ব্যক্তি শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি একটি বাজারের ব্যাগের ভেতর নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখেন।

পরে তিনি বিষয়টি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। খবর পেয়ে কামরুজ্জামান ও ফায়ার সার্ভিসের সামনে চা-বিক্রেতা তারিক হোসেন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে শিশুটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা শিশুটিকে ব্যাগে ভরে মহাসড়কের পাশে ফেলে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। শিশুটির বাবা-মায়ের পরিচয়ও পাওয়া যায়নি।

শিশুটির দেখভালের জন্য চা-বিক্রেতা তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন। বর্তমানে তার বোনের তত্ত্বাবধানে রয়েছে নবজাতকটি। তারিকের পরিবারের পক্ষ থেকে শিশুটির প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে একদিকে যেমন মানবিকতার প্রশংসা দেখা দিয়েছে, অন্যদিকে নবজাতককে এভাবে ফেলে যাওয়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগও তৈরি হয়েছে। শিশুটির প্রকৃত পরিচয় এবং তাকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বামনা   সদ্যোজাত কন্যাশিশু উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close