সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
ম্যারাডোনার মৃত্যুর তদন্তের মেডিকেল রিপোর্ট ঘিরে বিতর্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর মোড় এসেছে। তার চিকিৎসাজনিত অবহেলার বিচার চলায় আদালতে জমা দেওয়া মেডিকেল পরীক্ষার নথি নিয়ে চরম বিভ্রান্তি ও ভুলের কথা স্বীকার করেছে আর্জেন্টিনার একটি স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান।

গতকাল সোমবার (২৪ আগস্ট) বার্তা সংস্থা এএফপির প্রাপ্ত চিঠির সূত্রে জানা যায়, ম্যারাডোনার তদন্ত প্রতিবেদনে ভুলবশত তার মৃত বাবার মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। ২০১৫ সালে মারা যান তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনা।

গত সপ্তাহে মামলায় এ ভুলটি তুলে ধরেন বিচারাধীন সাত স্বাস্থ্যকর্মীর একজনের আইনজীবী। আর্জেন্টিনায় গত এপ্রিলের মাঝামাঝি থেকে ওই সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে। চিকিৎসায় সম্ভাব্য অবহেলার কারণে ম্যারাডোনার মৃত্যু হয়ে থাকতে পারে—এমন অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের প্রায় দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। তার মৃত্যুর সময় তিনি অ্যাকিউট পালমোনারি এডিমায়ও আক্রান্ত ছিলেন, যে অবস্থায় ফুসফুসে তরল জমে যায়। তার মৃত্যুর ঘটনায় চলমান এ বিচারপ্রক্রিয়া অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   ম্যারাডোনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close