সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে তিন দিনমজুর, অচেতন অবস্থায় উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৩৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিন দিনমজুর। অচেতন অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি মহাসড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাত সোয়া ৩টার দিকে বগুড়া শহরের তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশে থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালিচাপড় গ্রামের মোস্তাকিম (৩০), আজিজুল ইসলাম এবং একই উপজেলার মালাধর গ্রামের সুজ্জল প্রধান (৪০)।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, তিনজনই ঢাকায় দিনমজুরের কাজ করতেন। কাজ শেষে বাসে করে তারা বাড়ি ফিরছিলেন। বাসের মধ্যেই অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অচেতন করে সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে নেয়। পরে বাসের হেলপার ও সুপারভাইজার তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি তেলীপুকুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লাল মিয়া বলেন, ‘তিন দিনমজুর ঢাকায় কাজ করে উপার্জন করা টাকা হারিয়েছেন। ভোররাতে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।’

পুলিশ পরিদর্শক লাল মিয়া আরও বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close