সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      আসিফ মাহমুদের নথি দুদকে, যাচাই হবে নিয়োগ-বদলি      
দেশজুড়ে
রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন গ্রেপ্তার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:৪০ পিএম আপডেট: ২৫.০৮.২০২৬ ৩:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারী ও দুইজন পুরুষসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হিরোইন ও ৭৬ কেজি গাজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা, মনিরের স্ত্রী রিকু আকতার, শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি, একই কৃষ্ণনগর এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন তারা দুজনেই রূপগঞ্জের ফকির আলীর বাড়ির ভাড়াটিয়া। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হিরোইন ও ৭৬ কেজি গাজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন দুজনের নামে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   মাদক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close