সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
খেলাধুলা
ব্রাজিল ম্যাচের জন্য অর্থ ব্যয় করবে না সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা স্টেডিয়ামে আগামী অক্টোবরে বাংলাদেশ ও ব্রাজিলের প্রীতি ম্যাচ নিয়ে যে আলোচনা চলছে, তা বাস্তবায়ন করতে হলে বিশাল অর্থ ব্যয় করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। একদিন পূর্বে বাফুফের এক সদস্য সভাপতির বরাত দিয়ে বলেছেন, ‘এই ম্যাচ হলে তারা সরকারের সহযোগিতা চাইবেন।’ তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক স্পষ্টই বলেছেন, ‘ব্রাজিল ম্যাচের জন্য সরকার কোনো অর্থ ব্যয় করবে না।’

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আমিনুল হক বক্সিংয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ব্রাজিল ম্যাচ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরিই এ কথা বলেছেন।

ভারতে ব্রাজিলের ম্যাচ আয়োজনে বড় অঙ্কের খরচ ও অভ্যন্তরীণ সমালোচনা, পাশাপাশি দেশে চলমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সরকারের অবস্থান স্পষ্ট করে আমিনুল হক বলেন, ‘এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে...এ ধরনের অর্থ ব্যয় করে...। যেহেতু আপনারা জানেন, বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’

তবে এই ম্যাচ নিয়ে বাফুফের সভাপতি যে তার সঙ্গে আলোচনা করেছেন, সেটা উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তাদের সঙ্গে (বাফুফে) যেহেতু কথা হয়েছে ব্রাজিল প্রতিনিধিদলের, তারা যদি বিভিন্ন স্পনসর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে; তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।’

নানা সংকটের কারণে অর্থ ব্যয় করতে না চাইলেও ব্রাজিল যদি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে সেটাকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। 

বাফুফের সহযোগিতার প্রত্যাশা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিষয়টা একদম প্রাথমিক পর্যায়ে আছে। মরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল ম্যাচ   বাংলাদেশ-ব্রাজিল প্রীতি ম্যাচ   বাফুফে   আমিনুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close