মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      
আন্তর্জাতিক
প্রশ্নফাঁসের ঘটনায় আবারও উত্তাল ভারত, পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম আপডেট: ২৫.০৮.২০২৬ ৬:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগে এবার উত্তাল হয়ে উঠেছে বিহারের রাজধানী পাটনা। বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে।
 
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষা বাতিল, অনিয়মের তদন্ত এবং পরীক্ষা পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তনের দাবিতে হাজার হাজার চাকরিপ্রার্থী ও শিক্ষার্থী রাস্তায় নামেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরীর বাসভবন ও রাজভবন অভিমুখে যাত্রা শুরু করলে বাধা দেয় পুলিশ। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানের কাছে বসানো পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শেষ পর্যন্ত জলকামান ব্যবহার করে ও বেপরোয়া লাঠিচার্জ চালায়, এতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন।
 
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যায়, দুপুরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টার পর আন্দোলনকারীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে রাজভবন অভিমুখে আর এগোতে দেওয়া হবে না, যার পরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলসহ শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ম সংশোধন, নেগেটিভ মার্কিং তুলে নেওয়া এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে গত ৯ দিন ধরে অনশন-ধর্মঘট চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের এ বিক্ষোভে উপস্থিত হয়ে রাজ্য কংগ্রেস নেতা সুশীল কুমার আন্দোলনকারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং মুখ্যমন্ত্রীকে অনশনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরীকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বিপিএসসি, বিএসএসসি, সাব-ইনস্পেক্টর ও কনস্টেবল নিয়োগসহ সব প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং নিয়োগ-মাফিয়াদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান।

শিক্ষার্থীদের লাগাতার বিক্ষোভ ও ক্ষোভের মুখে বিহার সরকার মঙ্গলবার ‘মাসিক বিদ্যার্থী সহযোগ শিবির’ চালুর কথা ঘোষণা করেছে। 

মুখ্যমন্ত্রী জানান, প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ শিবির অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা সরাসরি তাদের অভিযোগ জমা দিতে পারবেন। এরই মধ্যে হাজার হাজার অভিযোগ জমা পড়লেও সরকারের এ পদক্ষেপে সন্তুষ্ট নন আমলা ও সরকারি চাকরির প্রত্যাশীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

প্রসঙ্গত, এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লি ও ঝাড়খণ্ডের রাঁচীতে ব্যাপক আন্দোলন করে শিক্ষার্থীরা। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভারত   প্রশ্নফাঁস   পুলিশ-শিক্ষার্থী   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close