সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘জ্ঞানের সাথে যার দৃঢ় বন্ধন, তাকেই জানাই অভিনন্দন’— স্লোগানে নোয়াখালীর হাতিয়া উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া কলেজের অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুলাইমান, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেফতাহ উদ্দিন বাকু এবং দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আইয়ুব চৌধুরী ও সদস্য সচিব আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধানসহ উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, হাতিয়া উপজেলায় ৫৩টি স্কুল, মাদ্রাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে তাদের সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ও সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জিপিএ-৫   শিক্ষার্থী   ছাত্রদল   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close