রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      
দেশজুড়ে
আটঘরিয়ায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও সরকারি-প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, হিসাবরক্ষণ কর্মকর্তা সুরাইয়া খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, আটঘরিয়া উপজেলা পরিষদের পুকুর, থানা পুকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর, চাঁদভা মাদরাসা পুকুর, খিদিরপুর গুচ্ছগ্রাম পুকুর, চতরার বিল, গমবিলসহ মোট আটটি জলাশয়ে ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

তাহমিদুল ইসলাম বলেন, ‘উন্মুক্ত ও সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্তের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। মৎস্যসম্পদের উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

এসএম নাজিম উদ্দীন বলেন, ‘জলাশয়ে পরিকল্পিতভাবে পোনা মাছ অবমুক্ত করা হলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। এর মাধ্যমে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।’

সংশ্লিষ্টরা জানান, উপজেলার উন্মুক্ত ও সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্তের ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  পোনা মাছ   অবমুক্তকরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close