মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      
জাতীয়
ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৩১ পিএম
মুহা. মনিরুজ্জামান

মুহা. মনিরুজ্জামান

অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদায়ন করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

মুহা. মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মাস্টার্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরবর্তী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জ্বালানি ও পরিবেশ বিষয়ে গবেষক। জ্বালানি দারিদ্র্য ও জ্বালানি ন্যায্যতা (এনার্জি পোভার্টি অ্যান্ড এনার্জি জাস্টিস) বিষয়ে এলসেভিয়ার জার্নালে তার প্রকাশনা আছে। 

এর পূর্বে, পৃথক আদেশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: আমিনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলপূর্বক জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা ওয়াসা   এমডি মো. মনিরুজ্জামান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close