মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড      শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা      সৌদিতে হুথি হামলায় ১৩ বেসামরিক নাগরিক আহত      নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, জানে না সরকার : মীর শাহে আলম      সৌদি পাইপলাইন বন্ধ, হামলায় তেলের সরবরাহ নিয়ে শঙ্কা      তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       
দেশজুড়ে
পাংশায় নিহতদের জন্য দোয়া ও সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নিহত জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স্থানীয় সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিএমডি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সুধী সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়ার সভায় সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ। 

সভায় বক্তারা বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত বিরোধ কিংবা মতভেদের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। কোনো ঘটনার জেরে উত্তেজিত হয়ে প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ালে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’

বক্তারা আরও বলেন, ‘এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হবে।’

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তারা। 

হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। 

অপরাধী যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে সভায় জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর-রশিদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত এবং নিহত জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেছার উদ্দিন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাংশায় নিহত   মাগফেরতা কামনায় দোয়া   সম্প্রীতি রক্ষা   সচেতনতামূলক সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close