মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানাবে ইসি      সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি      
প্রিয় ক্যাম্পাস
গবির এমপিবিএমই বিভাগের প্রধান হলেন ড. সালাহউদ্দিন
গবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:১২ এএম আপডেট: ২৬.০৮.২০২৬ ১১:১৪ এএম
অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন

অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (এমপিবিএমই) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান ও উপ-রেজিস্ট্রার এ.কে.এম. সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন এ দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন বলেন, “এমপিবিএমই বিভাগের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হবে।”

তিনি বলেন, বিভাগে নিয়মিত সেমিনার ও ফিল্ড ভিজিটের আয়োজন করা হবে। একই সঙ্গে ইউজিসির আউটকাম বেসড এডুকেশন (ওবিই) সিলেবাস অনুসরণ করে চলতি সেমিস্টার থেকেই আনুষ্ঠানিকভাবে ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

নতুন কারিকুলাম ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে এমপিবিএমই বিভাগকে দেশের অন্যতম সেরা বিভাগ হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত বিভাগীয় প্রধান।

অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া নরওয়ের ইউনিভার্সিটি অব অসলো থেকে পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সায়েন্স ওয়ার্কশপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close