মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ার পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:২১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাচুয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা ও ভবিষ্যতে আরও উন্নত ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সোহেল রানা। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আসাদুজ্জামান আকাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাজ উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম।

সমাবেশে সাংবাদিক মঞ্জুরুল হক, অধ্যাপক আলতাফ মাহমুদ, শিক্ষক প্রতিনিধি শওকত আলী এবং অভিভাবক প্রতিনিধি সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুস সাত্তার ও রিয়াজ উদ্দিন বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আসাদুজ্জামান আকাশ চলতি বছর বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আগামী দিনগুলোতে ফলাফল আরও ভালো করার উপায় নির্ধারণ এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।” অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ তাজ উদ্দিন শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “একজন শিল্পীর নিষ্ঠা ও পরিশ্রমে যেমন একটি সুন্দর শিল্পকর্ম তৈরি হয়, তেমনি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব। শিক্ষকদের শাসন বা কঠোরতার কোনো বিষয়ে অভিযোগ থাকলেও অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের নিরুৎসাহিত না করা।”

বিশেষ অতিথি অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “এই গ্রামের সন্তান হিসেবে শিক্ষার্থীদের প্রতি আমারও দায়িত্ব রয়েছে।” এলাকার যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করে তার কলেজে ভর্তি হবে, তাদের উচ্চতর শ্রেণির বই বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি।

সাংবাদিক মঞ্জুরুল হক বলেন, “শিক্ষার্থীদের নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, একই সঙ্গে তাদের মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।” আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব তুলে ধরে বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রতিও শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   পাচুয়া উচ্চ বিদ্যালয়   অভিভাবক সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close