বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      গুলশানে আ.লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি ক্লোজড      শিক্ষিকা রনজিনা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার      পাঠ্যবইয়ে ঠাঁই পাচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’      ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      
প্রিয় ক্যাম্পাস
গবিতে ফার্মেসি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নবিষয়ক কর্মশালা
গবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:২৮ এএম আপডেট: ২৬.০৮.২০২৬ ১১:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগে শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ক্যারিয়ার রেডিনেস, এমপ্লয়েবিলিটি অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে ফার্মেসি বিভাগ ও গবি ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন মো. মাসুম চৌধুরী। তিনি চাকরির সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপন এবং মানসম্মত জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির বিভিন্ন কৌশল নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।

মাসুম চৌধুরী বলেন, “চাকরির সাক্ষাৎকারে প্রার্থীর বসার ভঙ্গি, হ্যান্ডশেক, আত্মবিশ্বাস, মনোযোগ ধরে রাখা এবং স্পষ্টভাবে কথা বলার দক্ষতা গুরুত্বপূর্ণ। সিভি তৈরির সময় নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ও শিক্ষাগত যোগ্যতার তথ্য নির্ভুলভাবে উপস্থাপনের পরামর্শ দেন তিনি।”

তিনি আরও বলেন, “কম্পিউটার ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, ভাষাজ্ঞান, যোগাযোগ ও নেতৃত্বের সক্ষমতা থাকলে তা সিভিতে তুলে ধরা উচিত। পাশাপাশি চাকরির অভিজ্ঞতা, সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনাও সিভিতে উল্লেখ করা যেতে পারে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই চাকরির বাজারের জন্য একজন শিক্ষার্থী সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায় না। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে।”

তিনি শিক্ষার্থীদের কর্মশালা থেকে অর্জিত জ্ঞান নিয়মিত অনুশীলনের মাধ্যমে কাজে লাগানোর আহ্বান জানান। উচ্চশিক্ষা ও কর্মজীবনে শুধু সুন্দর সিভি বা বাহ্যিক পরিচিতি যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, “নিজ বিষয়ের ওপর গভীর জ্ঞান ও দক্ষতা অর্জনই ক্যারিয়ারে দীর্ঘমেয়াদি সাফল্যের মূল ভিত্তি। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন; এর পাশাপাশি লাইব্রেরি ব্যবহার ও নিজস্ব চর্চার মাধ্যমে জ্ঞান বাড়াতে হবে।”

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসা রোজিনা পারুল বলেন, “একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে।” বিশেষ করে বাচনভঙ্গি, ভাষাগত সক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

কর্মশালায় স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের অধিকর্তা ড. মো. ফুয়াদ হোসেনসহ ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গবি   ক্যারিয়ার উন্নয়নবিষয়ক কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close