মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
আন্তর্জাতিক
পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:০৩ পিএম আপডেট: ২৬.০৮.২০২৬ ১:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) গাইনি ও মাতৃ-শিশু বিভাগে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারি বিভাগে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে এয়ার কন্ডিশনারের কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন নার্সারি বিভাগের ভেতরে ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, তৃতীয় তলার মা ও শিশু বিভাগে থাকা ১৪টি শিশু আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা। এ সময় ছয়টি দমকলের গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স কাজ করে।

ঘটনার পর মা ও শিশু বিভাগের ওই ইউনিটটি সিলগালা করে দেওয়া হয়েছে। এদিকে নিহত শিশুদের স্বজনদের অভিযোগ, আগুন লাগার সময় ইনকিউবেশন সেন্টারে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মী উপস্থিত ছিলেন না।

ঘটনার কারণ ও দায়িত্বে অবহেলা খতিয়ে দেখতে অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগুনের সূত্রপাত, উদ্ধার কার্যক্রম এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঘটনায় কেউ দায়ী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ বলেন, “শিশুদের নিয়ে এমন মর্মান্তিক ঘটনা অপূরণীয় ক্ষতি। তিনি নিহত নবজাতকদের বাবা-মায়ের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ঘটনার পেছনের কারণগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করে দায় নির্ধারণের নির্দেশ দেন।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   হাসপাতালে আগুন   নবজাতকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close