বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম: মাসকাটে আটকে থাকা বিমানের ফ্লাইট চট্টগ্রামের পথে      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৫০      মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ      পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু      চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুসে লাখো মানুষের সমাগম      যাত্রাবিরতিতে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সৌজন্য সাক্ষাৎ      আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)      
জাতীয়
মাসকাটে আটকে থাকা বিমানের ফ্লাইট চট্টগ্রামের পথে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৫৫ পিএম আপডেট: ২৬.০৮.২০২৬ ৩:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক যাত্রীর মৃত্যুর পর ওমানের মাসকাট বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি অবশেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। মরদেহটি উড়োজাহাজ থেকে নামিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজি-১৩৬ ফ্লাইটটি তখন কলকাতার আকাশে অবস্থান করছিল।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি মঙ্গলবার রাতে জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। উড্ডয়নের পর ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য ফ্লাইটটি মাসকাট বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এরপর মরদেহটি উড়োজাহাজ থেকে নামানোর উদ্যোগ নেওয়া হলেও ওমানের স্থানীয় আইন অনুযায়ী রয়্যাল ওমান পুলিশের অনুমতির প্রয়োজন হয়। অনুমতি না পাওয়ায় দীর্ঘ সময় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই ছিল। এতে ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে এবং অন্য যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।

পরে রয়্যাল ওমান পুলিশের অনুমতি পাওয়ার পর মরদেহটি উড়োজাহাজ থেকে নামানো হয়। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহটি চট্টগ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।

ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছানোর পর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। বিজি-১৩৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মাসকাট   বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close