মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানাবে ইসি      সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি      
আন্তর্জাতিক
বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:৩৮ পিএম আপডেট: ২৬.০৮.২০২৬ ৪:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বব্যাপী নিজেদের ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করে দিয়েছে। বিশ্বের সব দেশে থাকা তাদের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসার জন্য আপাতত কোন সাক্ষাৎকার নেওয়া হবে না।

মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, দূতাবাস ও কনস্যুলেটে থাকা সব ধরনের কূটনীতিককে প্রশিক্ষণ দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের প্রশিক্ষণ কবে শেষ হবে সেটি স্পষ্ট করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কূটনীতিক ও ভিসা প্রদানকারী কর্মকর্তাদের এমন প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা এমন ব্যক্তিদের ভিসা না দেন যারা যুক্তরাষ্ট্রে এসে যুক্তরাষ্ট্রের সরকারের সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনবিরোধী অবস্থান নিয়েছেন। এখন তার সরকার ভিসার অ্যাপয়েনমেন্টই স্থগিত করে দিলো।

ফিন্যান্সিয়াল টাইমস ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত হওয়ার ব্যাপারে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, আবেদনকারীরা মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে ইমেইল পান তাদের অ্যাপায়েনমেন্টের সূচি পুনঃনির্ধারণ করা হবে।

অভিবাসীর সংখ্যা অনেক বেশি কমিয়ে ফেলা প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য। এজন্য কাগজপত্রবিহীন অনেক অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছেন। অপরদিকে ফিলিস্তিনকে সহায়তা ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কারণেও ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।

একই সঙ্গে গ্রিনকার্ডধারী অনেক মানুষের গ্রিনকার্ডও বাতিল করা হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করা বৈধ অভিবাসীরাও শঙ্কায় পড়েছেন।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   ভিসা   অ্যাপয়েন্টমেন্ট   স্থগিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close