বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      
অর্থনীতি
বাজার থেকে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাজার থেকে বম্বে সুইটসের বিভিন্ন মসলা ও বাঘাবাড়ী ঘিসহ নিম্নমানের ১০টি পণ্য অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানের মান ধরে রাখতে না পারায় এসব পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। 

এ অবস্থায় ভোক্তার সুরক্ষায় নির্দিষ্ট এসব পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি নিয়মিত সার্ভিল্যান্স কার্যক্রমের আওতায় বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল ও মসলা সংগ্রহ করে নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে বিএসটিআই। 

ল্যাব টেস্টের ফলাফলে দেখা যায়, বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি ছাড়াও অরুন বাঘাবাড়ী, নিউ রাঁধুনী ও সিটি ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ব্র্যান্ডের বাটার অয়েল আন্তর্জাতিক ও জাতীয় মান বিচ্যুত। এসব ঘি ও বাটার অয়েলে প্রকৃত মিল্ক ফ্যাট না রেখে পাম অলিন ও বনস্পতি ব্যবহার করা হয়েছে এবং রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক প্যারামিটারে চরম ত্রুটি ধরা পড়েছে।

এছাড়াও বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের উৎপাদিত হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা এবং মাছের মসলার নির্দিষ্ট কিছু ব্যাচে অতিরিক্ত মাত্রায় মোট অ্যাশ (ছাই) ও লবণ পাওয়ায় এগুলো বিএসটিআইয়ের মানদণ্ডে অকৃতকার্য হয়েছে।

বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক জানান, পণ্যের মান বজায় রাখা প্রতিটি প্রতিষ্ঠানের আইনি ও নৈতিক দায়িত্ব এবং বিএসটিআই মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি অব্যাহত রাখবে। 

এ অবস্থায় ক্রেতাদের বিএসটিআইয়ের মানচিহ্ন, মেয়াদ ও উপাদানের তারিখ দেখে পণ্য কেনার আহ্বান জানিয়ে যেকোনো ভেজাল বা প্রতারণার বিষয়ে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯ নম্বর বা ই-মেইলে অভিযোগ জানাতে হবে।

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  নিম্নমানের   পণ্য   প্রত্যাহারের নির্দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close