মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
দেশজুড়ে
কক্সবাজার সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজার সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম ইয়াছির খান (২৫)। তিনি ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম (২৩) একই এলাকার বাসিন্দা।

ট্যুরিস্ট পুলিশের এসপি আজমল জানান, ঢাকার আফতাবনগর এলাকা থেকে পাঁচজনের একটি টিম কক্সবাজার বেড়াতে আসে। হোটেলে মালামাল রেখে তারা সবাই লাবণীর জলতরঙ্গ হোটেলের সোজা সৈকত এলাকায় গোসলে নামেন। সেখানে গোসলে নামা বিপজ্জনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল। কিন্তু তা খেয়ালে না নিয়ে গোসলে নামার কিছু সময় পর পাঁচজনই স্রোতের মুখে বিপদে পড়েন। এদের মধ্যে তিনজন তীরে উঠে এলেও ইয়াছিন ও ইব্রাহিম আটকে যান।

তীরে আসা সহযাত্রীরা বিষয়টি লাইফগার্ডকে জানালে তারা উদ্ধারে নামেন। একপর্যায়ে ইয়াছিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে বিভিন্নভাবে চেষ্টা করেও এখনো ইব্রাহিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি সেইফ লাইফ গার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এসপি আজমল হোসেন জানান, নিহত ও নিখোঁজের পুরো পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের পরিবারের সঙ্গে আলাপ হয়েছে। তারা কক্সবাজার আসছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   সাগর   পর্যটক   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close