মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো দল নেই : এমপি সরোয়ার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:৫৩ এএম আপডেট: ২৭.০৮.২০২৬ ৯:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, “সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো দল নেই। এমনকি তাদের মা-বাবাও নেই।”

তিনি বলেন, “মাদকসেবীদের মা-বাবার প্রতি সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মাগরিবের পর সন্তান কোথায় যায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সন্ধ্যার পর সন্তান যেন ঘরে ফিরে আসে, সেটি নিশ্চিত করতে হবে। অনেক কিছুই পরিবার থেকেই সংশোধন করা সম্ভব।”

বুধবার (২৬ আগস্ট) রাতে আসন্ন মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি ও সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবার থেকেই সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো গেলে সমাজ থেকে অনেক অপরাধ নির্মূল করা সম্ভব।”

তিনি আরও বলেন, “মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেছেন, দাঁতমারার হেয়াঁকো এখন মাদকের একটি আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে। ভারতের সীমান্ত দিয়ে গাঁজা ঢুকে হেয়াঁকো রোড হয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। অন্যদিকে, এ দিক থেকে ইয়াবা পাচার হয়।”

এমপি বলেন, “আমরা যদি মাদকের এই সিন্ডিকেট ভাঙতে পারি এবং জড়িতদের সংশোধন করে ভালো পথে ফিরিয়ে আনতে পারি, তাহলে ফটিকছড়িকে মাদকমুক্ত করার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।”

তিনি বলেন, “মাদকের পথ থেকে কেউ ফিরে এসে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেস ব্রিফিংয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম-২   এমপি সরোয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close