বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      গুলশানে আ.লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি ক্লোজড      শিক্ষিকা রনজিনা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার      পাঠ্যবইয়ে ঠাঁই পাচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’      ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:০৪ এএম আপডেট: ২৭.০৮.২০২৬ ১০:০৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় আবু মিয়া (৮৫) নামে বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর ভান্ডারী গ্রাম সংলগ্ন হবিগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের বিসিক শিল্প নগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু মিয়া উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মধ্যজামসি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আবু মিয়াকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উত্তরসুর এলাকা থেকে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনায় কবলিত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে গিয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে এবং ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া চলছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close