বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      
খেলাধুলা
দ্বিপাক্ষিক সিরিজের বদলে ত্রিদেশীয় লড়াই, আফগানিস্তানের সঙ্গী বাংলাদেশ-জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:২৩ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ২:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও এখনও দেশে ফেরেননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশে ফিরে কিছুদিনের বিশ্রাম শেষে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হবেন টাইগাররা। সেখানে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের কথা থাকলেও, দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের পরিবর্তে এখন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এতে তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে।

সেপ্টেম্বরে ভারত দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সিরিজটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই এ সময়টিতে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা নিজেদের স্কিল ক্যাম্পের ওপর জোর দেবেন।

এরপর আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের।

তবে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। অক্টোবরের শুরুতেই বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে—এ তিন দলকে নিয়ে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। যদিও ম্যাচগুলোর নির্দিষ্ট সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মূলত আফগানিস্তান ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়ে রাখা এবং তাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকায় এ বিলম্ব হয়। অবশেষে জিম্বাবুয়ে এ সিরিজে অংশ নিতে রাজি হয়েছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়ানডে ফরম্যাটের এ ত্রিদেশীয় সিরিজে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যা বাড়ছে। অক্টোবরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার এ ত্রিদেশীয় লড়াই। আর ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শেষ হওয়ার পর আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ত্রিদেশীয় সিরিজ   বাংলাদেশ   আফগানিস্তান   জিম্বাবুয়ে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close