বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
দুমকিতে সেজদারত অবস্থায় মৃত ইমামের পরিবারকে ব্র্যাকের সহায়তা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:২৪ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ২:২৬ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার মসজিদে সেজদারত অবস্থায় মৃত ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় ইমাম আতাউল্লাহর গ্রামের বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে তার স্ত্রী আয়শা আক্তারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তার মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আটা, ১০ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ৩ লিটার সয়াবিন তেল ও শিশু খাদ্য।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) দীপংকর চক্রবর্তী, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. সাইফুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসএসএফ) গোবিন্দ মজুমদার, প্রোগ্রাম অর্গানাইজার (ওয়াশ) মো. মিঠুন হাসান ও মেহেরিন আফরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত (১৭ আগস্ট) পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেন হাফেজ মাওলানা আতাউল্লাহ। মৃত্যুকালে তিনি স্ত্রী, আড়াই বছরের ছেলে ও ৯ মাস বয়সী কন্যা সন্তান রেখে গেছেন। 

হাফেজ আতাউল্লাহ দুমকি উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নম্র আচরণ ও ধার্মিকতার কারণে এলাকায় তিনি সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।


কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  ব্র্যাকের সহায়তা   দুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close