বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      
বিনোদন
চুমু খাওয়া ছাড়াই ইমরান হাশমির রেকর্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড সিনেমার পর্দায় অভিনেতা ইমরান হাশমি আর চুমুর দৃশ্য যেন একে অপরের পরিপূরক। স্বাভাবিকভাবেই তার সিনেমাতে একাধিক ঘনিষ্ঠ চুমুর দৃশ্য দর্শকের জন্য বরাদ্দ থাকেই। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, পর্দায় তার এ ধরনের দৃশ্যগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতেও বেশ কার্যকর ভূমিকা রাখে।

তবে এবার কোনো চুমু বা ঘনিষ্ট দৃশ্য ছাড়াই একক অভিনেতা হিসেবে ‘আওয়ারাপান ২’ সিনেমায় ক্যারিয়ারে বড় সাফল্যের দেখা পেলেন ইমরান।

তার দুই যুগের বেশি সময়ের ক্যারিয়ারে বহু সফল সিনেমা উপহার দিয়েছেন ইমরান হাসমি। তবে নায়ক হিসেবে এককভাবে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে পারেননি এতদিন। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে।

প্রথমবার একক নায়ক হিসেবে ‘আওয়ারাপান ২’ সিনেমার মাধ্যমে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন এ অভিনেতা।

প্রায় ২৩ বছরের ক্যারিয়ারে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন ইমরান। ‘আওয়ারাপান’, ‘জন্নত’, ‘রাজ’, ‘দ্য ডার্টি পিকচার’সহ বেশ কিছু সিনেমায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। এবার ‘আওয়ারাপান ২’-এর সাফল্যে ক্যারিয়ারে যোগ হলো নতুন মাইলফলক।

সিনেমাটি মুক্তি পায় গত ১৪ আগস্ট। মাত্র দুই সপ্তাহের মধ্যেই সিনেমাটি ২০১ কোটি ৪৫ লাখ রুপি আয় করেছে বলে জানিয়েছে ‘ইন্ডিয়া টুডে’। এর মধ্যে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল প্রায় ১৬১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় কিছুটা কমলেও ২০০ কোটির ঘর পেরিয়ে গেছে সিনেমাটি।

সামনে সিনেমাটির আয় আরও কতটা বাড়বে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ বুধবার (২৬ আগস্ট) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ‘টক্সিক’। সিনেমাটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকায় ‘আওয়ারাপান ২’-এর ব্যবসায় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সিনেমা নির্মাণে বাজেট ছিল মাত্র ৪৫ কোটি রুপি। ইতোমধ্যে বাজেটের চার গুণেরও বেশি আয় করেছে। অর্থাৎ সিনেমাটির বক্স অফিস সাফল্য ইমরান হাশমির ক্যারিয়ারেও নতুন গতি এনে দিয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বরুণ চান্দা ও রুখসার রেহমানসহ অনেকে।

ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী ৪৬৬ কোটি রুপির বেশি আয় করেছিল। তবে সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ইমরান হাশমি সেখানে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। তাই ‘আওয়ারাপান ২’-এর সাফল্য ইমরান হাশমির জন্য আরও বিশেষ- প্রথমবার একক নায়ক হিসেবে ২০০ কোটির মাইলফলক ছুঁলেন তিনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ইমরান হাশমি   রেকর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close