বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
সিরাজগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকদের মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে বিভিন্ন সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থার ঘাটতি ও যত্রতত্র যানবাহন চলাচলের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা এবং দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় কড্ডার মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সিরাজগঞ্জ জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ট্রাক ও ট্র্যাংকলরী মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সিরাজগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখা, নিয়ম না মেনে চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় নজরদারির ঘাটতির কারণে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা ঘটছে। এতে পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রী ও পথচারীরাও ঝুঁকির মধ্যে পড়ছেন।

তারা আরও বলেন, মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়াতে হবে। অবৈধভাবে সড়ক দখল ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বক্তারা দ্রুত সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার দাবি জানান। 

মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্র্যাংকলড়ী মালিক গ্রুপ ও জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ট্রাফিক নজরদারি   সিরাজগঞ্জ   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close