বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম: সাগর-রুনি হত্যা : তদন্ত প্রতিবেদন জমা ফের পিছিয়ে ৩০ সেপ্টেম্বর      নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক      মক্কা চুক্তি নিয়ে কারও শ্বাসকষ্টের প্রয়োজন নেই : শফিকুর রহমান      দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস      ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে আকস্মিক বন্যা: ইউএসজিএস      নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭      নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫      
দেশজুড়ে
বুড়িচংয়ের পদ্মবিলে অতিরিক্ত নৌকা ভাড়া ও সিন্ডিকেটের অভিযোগ
​বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার পর্যটন কেন্দ্র দক্ষিণগ্রাম পদ্মবিলে দর্শনার্থীদের থেকে অতিরিক্ত নৌকা ভাড়া আদায় এবং ভাড়া সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। 

​স্থানীয় সূত্রে জানা যায়, বিলে ছোট ছোট নৌকায় ঘুরে দেখার জন্য পর্যটকদের কাছ থেকে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছেন নৌকাচালকরা। যেখানে ছোট আকারের একটি নৌকায় মাত্র ২ থেকে ৩ জনের বেশি ওঠা যায় না, সেখানে জনপ্রতি খরচ পড়ছে প্রায় ২৫০ টাকা। 

​আগত দর্শনার্থীদের মতে, বিলের নির্দিষ্ট ও সীমিত পরিমণ্ডলে ভ্রমণের তুলনায় এ ভাড়ার পরিমাণ অত্যন্ত আকাশচুম্বী। হাতে টানা এসব ছোট নৌকায় কোনো জ্বালানি খরচ না থাকা সত্ত্বেও সিন্ডিকেট গড়ে তুলে পর্যটকদের পকেট কাটছেন স্থানীয় কিছু অসাধু নৌকাচালক। 

​ঘুরতে আসা একাধিক দর্শনার্থী অসন্তোষ প্রকাশ করে জানান, কোনো প্রকার সরকারি মূল্য তালিকা বা নির্দিষ্ট তদারকি না থাকায় চালকরা ইচ্ছামতো ভাড়া হাঁকাচ্ছেন। ফলে সুনির্দিষ্ট তদারকি ও তদারককারী কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া পদ্মা বিলে আসা পর্যটকদের জন্য এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পদ্মবিল   নৌকা ভাড়া   সিন্ডিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close