বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
দেশজুড়ে
জেল থেকে বের হয়ে আবার ইয়াবাসহ গ্রেপ্তার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি জামিনে বেরিয়ে ফের ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট)  সকাল ৯টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার এলাকায় ত্রিশাল–নান্দাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. লিটন (৩৬) মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল বেপারীর ছেলে। 

পুলিশ জানায়, খয়েরি রঙের শপিং ব্যাগে করে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম খান ও রাশেদ মোশাররফের নেতৃত্বে এএসআই শাহ্ আলম, মো. কাঞ্চন মিয়া, মনোয়ার হোসেন, মোশাররফ হোসেন ও কনস্টেবল মনোয়ার হোসেন মুন্নার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের জানিয়েছে, লিটনের বিরুদ্ধে এর আগে মাদক মামলা ছিল এবং ওই মামলায় তার পাঁচ বছরের সাজা হয়েছিল। গত এক বছর আগে তাকে সেই মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।
জামিনে বের হওয়ার পর তিনি ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ফের গ্রেপ্তার করা হয়। সকালে থানায় লিটনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরে দুপুরে গ্রেপ্তার লিটনকে আদালতে সোপর্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘মাদক ও ক্যাসিনোমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার প্রত্যয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে ঈশ্বরগঞ্জের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করছি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ইয়াবা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close