বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
দেশজুড়ে
ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একখুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন— একখুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (৮) ও আবদুর শুক্করের ছেলে তাহসিন (৮)। তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মাদরাসা ছুটির পর চার বন্ধু একসঙ্গে বাড়ি ফেরে। পথে তারা স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। চারজনের কেউই সাঁতার জানত না। একপর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার শুরু করে। এ সময় দুজন কোনোভাবে পুকুরের পাড়ে উঠতে পারলেও জাহিদ ও তাহসিন পানিতে তলিয়ে যায়।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ইয়াকুব পুকুরে ঝাঁপ দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার বলেন, ‘পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close