বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
দেশজুড়ে
উল্লাপাড়ায় চোলাই মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযানে ৫০ বোতল দেশি চোলাই মদ ও ৭৮ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলসহ ৭ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সলঙ্গা থানার উপপরিদর্শক এস আই শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) রাতে পৃথক অভিযান পরিচালনা করে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের খোর্দ্দ সিমলা গ্রামে ৫০ বোতল দেশি চোলাই মদসহ জনক রায়, সলঙ্গা কুঠিপাড়া থেকে ৭৮ পিস ইয়াবাসহ নসিব হোসেন, আব্দুল ওয়াদুদ, নূর নবী হাসান ও নাসির হোসেনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মদ   ইয়াবা   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close